নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের (অটোরিকশা) চাকায় পিষ্ট হয়ে ফজলে রহমান (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর আমজাদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে উপজেলার লক্ষ্মণপুর চরকপাড়ার (কবিরাজ পাড়া) মৃত তছির উদ্দিনের ছেলে।
অটোচালক পালিয়ে গেলে তার অটোটি আটক করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।