মোংলা বন্দরের দুই সর্বোচ্চ সম্মাননা বসুন্ধরার

মোংলা বন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ দুই সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের দুই প্রতিষ্ঠান বসুন্ধরা শিপিং ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। বন্দরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গত বছরে সর্বোচ্চ বন্দর ব্যবহারকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ সচিব মেজবাহ উদ্দিন  চৌধুরী। সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল  মোহাম্মদ মুসা। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ‘সর্বোচ্চ সাধারণ পণ্য আমদানিকারক’ ক্যাটাগরিতে এবং বসুন্ধরা শিপিং ‘সর্বোচ্চ বন্দর মাশুল প্রদানকারী শিপিং এজেন্ট’ ও ‘সর্বোচ্চ সাধারণ পণ্যবাহী জাহাজ আনয়নকারী শিপিং এজেন্ট’ নির্বাচিত হয়। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার হাত থেকে বসুন্ধরা গ্রুপের হিসাব বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম সম্মাননা ক্রেস্টগুলো গ্রহণ করেন। বিজ্ঞপ্তি