কর্কটের পদোন্নতির সম্ভাবনা, সুখ ফিরে আসবে মকরের

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সপ্তাহটা নির্বিঘ্নে পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থলাভের যোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধগ্রহের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময় প্রচুর পরিমাণে পানি পান করবেন।

মিথুন (২১ মে-২০ জুন) আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের শুক্রবারটি সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার শুভ ইচ্ছাপূরণ হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থ-সংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) আপনার মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিয়ের ক্ষেত্রে তা কার্যকর।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শনি গ্রহের যোগ রয়েছে। এ সপ্তাহে জাতকের মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) মীন রাশির জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন।