পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর বিভাগের একাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তাদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এছাড়া টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। টাঙ্গাইল-৭ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ। নারায়ণগঞ্জ সিটিতে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রংপুর বিভাগ : দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুরে মো. ওয়াদুদ আলী, চন্ডিপুরে মো. মজিবর রহমান সরকার, মোমিনপুরে মো. আব্দুর রাজ্জাক সরকার, মোস্তফাপুরে ভবতোষ রায়, হাবড়ায় মো. আনিসুজ্জামান সরকার, হামিদপুরে রেজওয়ানুল হক, বেলাইচ-িতে নুর মোহাম্মদ রাজা ও হরিরামপুরে মো. মোজাহিদুল ইসলাম।
খুলনা বিভাগ : কুষ্টিয়া সদরের হাটশ-হরিপুরে সম্পা মাহামুদ, বটতৈলে এমএ মোমিন ম-ল, আলামপুরে মো. আব্দুল হান্নান, আইলচারায় মো. মোতালেব হোসেন, উজানগ্রামে মো. সাবুবিন ইসলাম, হরিনারায়ণপুরে মো. মহিউদ্দিন, পাটিকাবাড়ীতে মোহাম্মদ সাইদুর রহমান, ঝাউদিয়ায় জহুরুল ইসলাম, আব্দালপুরে মো. আরব আলী, মনোহরদিয়ায় মো. শহিদুল ইসলাম ও গোস্বামীদুর্গাপুরে মো. লাল্টু রহমান; ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণীতে মো. সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে মো. জিল্লুর রহমান, কাঁচেরকোলে মো. সালাহউদ্দীন জোয়ার্দার, সারুটিয়ায় মো. মাহামুদুল হাসান, হাকিমপুরে মো. কামরুজ্জামান, ধলহরাচন্দ্রে মো. মতিয়ার রহমান, বগুড়ায় শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে মো. সাব্দার হোসেন মোল্লা, দুধসরে মো. সাহাবুদ্দিন, ফুলহরিতে মো. জামিনুর রহমান;
হরিণাকুন্ডুর ভায়নায় মো. নাজমুল হুদা, জোড়াদহে মো. জাহিদুল ইসলাম, তাহেরহুদায় মো. আতিয়ার রহমান, দৌলতপুরে মো. শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়ায় মো. মশিউর রহমান জেয়ার্দার, ফলসীতে নিমাই চাঁদ ম-ল, রঘুনাথপুরে মো. আব্দুল কাদের, চাঁদপুরে মো. আজিজুর রহমান; যশোরের কেশবপুরের ত্রিমোহিনীতে শেখ অহিদুজ্জামান, সাগরদাঁড়িতে মো. অলিয়ার রহমান, মজিদপুরে মনোজ কুমার তরফদার, বিদ্যানন্দকাটিতে মো. সামছুর রহমান, মঙ্গলকোটে মো. আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুরে গৌতম রায়, পাঁজিয়ায় মো. জসীম উদ্দীন, সুফলাকাটিনে গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনায় এস এম হাবিবুর রহমান, সাতবাড়ীয়ায় শামছুন্নাহার বেগম, ওনহাসানপুরে মো. তৌহিদুজ্জামান; সদরের হৈবতপুরে মো. আবু সিদ্দিক, লেবুতলায় মো. আলীমুজ্জামান, ইছালীতে ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়ায় রাজিয়া সুলতানা, উপশহরে এহসানুর রহমান, চূড়ামনকাটিতে মো. দাউদ হোসেন, দেয়াড়ায় মো. লিয়াকত আলী, রামনগরে নাজনীন নাহার, কচুয়ায় মো. লুৎফর রহমান ধাপক, নরেন্দ্রপুরে মো. মোদাচ্ছের আলী, বসুন্দিয়ায় মো. রিয়াজুল ইসলাম খান, চাঁচড়ায় মো. সেলিম রেজা, আরবপুরে মীর আরশাদ আলী, কাশিমপুরে মো. শরিফুল ইসলাম ও ফতেপুরে শেখ সোহরাব হোসেন;
সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় মো. মোরশেদ আলী ও কুশোডাংগায় মো. আসলামুল আলম; শ্যামনগরের ভুরুলিয়ায় একেএম জাফরুল আলম, শ্যামনগরে এসএম জহুরুল হায়দার ও ঈশ্বরীপুরে জিএম শোকর আলী।
বরিশাল বিভাগ : ভোলা সদরের ইলিশায় মোহাম্মদ সোহরাওয়ার্দী, পশ্চিম ইলিশায় মোহাম্মদ জহিরুল ইসলাম, ধনিয়ায় মো. এমদাদ হোসেন কবির, শিবপুরে মো. জসিম উদ্দিন, আলীনগরে বশির আহাম্মদ, চরসামাইয়ায় মো. মহিউদ্দীন মাতাব্বর, ভেলুমিয়ায় মো. আবদুছ সালাম, ভেদুরিয়ায় মো. আবদুল হাই, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন (মনসুর), দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান, রাজাপুরে মো. মিজানুর রহমান, বাপ্তা মো. ইয়ানুর রহমান; পিরোজপুরের ভা-ারিয়ার ইকরিতে মো. হুমায়ূন কবির, মঠবাড়িয়ার ধানীসাফায় মো. হারুন অর রশিদ, দাউদখালীতে মো. ফজলুল হক খান, টিকিকাটায় মো. রফিকুল ইসলাম রিপন, বড়মাছুয়ায় আয়েশা আক্তার।