ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সে সময় ৩টি ধারালো অস্ত্রসহ ৪ জন ও পরে একজনকে আটক করা হয়।

এ ঘটনায় শনিবার সকালে এসআই ফারুক হোসেন বাদী হয়ে সদর থানায় ওই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করে।