পাঁচ দিনব্যাপী বিজয় প্রযুক্তি মেলা শুরু হচ্ছে ৭ ডিসেম্বর

আগামী ৭ ডিসেম্বর থেকে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বিজয়ে প্রযুক্তি মেলা- ২০২১’।

শনিবার এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথি হিসেবে ডাক টেলিযোগাযোগ মোস্তাফা জব্বার উপস্থিত থাকবেন।
বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট  কমিটির সভাপতি এ এল মজাহার ইমাম চৌধুরী পিনু বলেন, এবার মেলায় থাকবে না কোনো এন্ট্রি টিকিট। ফেইসবুকে রেজিস্ট্রেশন করলেই থাকবে উপহার।

তিনি জানান, প্রত্যেক ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই থাকছে একটি করে লাকি কুপন। মেলায় থাকছে বিশেষ ছাড় ও অনেক অনেক উপহার।
সিটি কমিটির সদস্য ও মিডিয়া কনভেনর মো. জাহেদ আলী ভূঁইয়া মেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।