ব্যবসায়ে লাভ হতে পারে মিথুনের, আসন্ন অর্থকষ্ট দূর হবে ধনুর

মেষ : গতীচ্ছায়ং বিধৌ জাতঃ জাতকের শ্লীপদ রোগের সম্ভাবনা রয়েছে। চন্দ্রের গমনেচ্ছার ফলে সমাজে ধন সম্মানের যোগ আছে।

বৃষ : জাতচক্রানুযায়ী শনির অষ্টবর্গে রেখাপাতের ফলে জাতকের মাসের প্রম সপ্তাহে প্রবাসী সন্তানের পাঠানো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

মিথুন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতকের গৃহলাভ এবং শ্রীবৃদ্ধি ঘটবে। অবশ্য দৈহিক কষ্ট ভোগের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভ হতে পারে।

কর্কট : মঙ্গলগ্রহের চন্দ্রের দশমাংশে অবস্থানের কারণে মূত্রকৃচ্ছ্র রোগজনিতের ফলে, জাতকের মানসিক এবং শারীরিক নানাবিধ ক্ষতি সূচিত হবে।

সিংহ : জন্মকু-লীতে বৃহস্পতি কেন্দ্রাদি শুভস্থানগত হওয়ার ফলে বিদেশ গমন এবং পুণ্যস্থান দর্শনের যোগ রয়েছে। বাতপিত্ত রোগ ভালো হতে পারে।

কন্যা : মঙ্গলের মহাদশায় অপরাপর গ্রহের অন্তর্দশার ফলে জাতকের রাজতুল্য ব্যক্তির সাহায্যে বিভববৃদ্ধির সুযোগ রয়েছে। অবশ্যই ধনধান্যবৃদ্ধি পাবে।

তুলা : বুধের ত্রিংশাংশে জন্মফলের কারণে জাতক ধর্মার্থকামসুখ কীর্তিযশঃ প্রযুক্তা ফলে ধর্মকর্ম ও জীবনের যাবতীয় কাজে সম্ভবত সফলতা ধরা দেবে।

বৃশ্চিক : চন্দ্রের হোরায় শনির দ্বাদশাংশে এবং বুধের ত্রিংশাংশে জন্মলগেড়বর ফলে জাতকের শিল্পকলায় অবদানের প্রভূত সম্ভাবনা রয়েছে।

ধনু : বৃহস্পতির উদয়কালীন গ্রহস্ফুটের কারণে জাতকের সংখ্যাপাতে দেখা যায় যে, নিকটাত্মীয়ার সাহায্যে আসন্ন অর্থকষ্ট দূর হবে। দূরের যাত্রা শুভ।

মকর : মঙ্গলসহ নক্ষত্রের সপ্তমে অবস্থানের ফলে জাতক সামাজিক বিড়ম্বনার শিকার হবেন। অযথা আগ-বাড়িয়ে কোনো সমস্যার সমাধানে যাবেন না।

কুম্ভ : ক-অক্ষর গোমাংস বলে যারা জাতককে অবহেলা করতেন ভৃগুসংহিতার লগেড়বর দশমে অবস্থানের ফলে জাতক কর্মে প্রভূত উনড়বতি করবেন।

মীন : মঙ্গলগ্রহ একাদশপতি লগেড়বর তৃতীয়ে অবস্থানের ফলে জাতক ব্যবসা-বাণিজ্যে সফল হবেন এবং পরিবারের পরিত্যক্ত সম্পত্তি লাভ করবেন।