শিবচরে দিনদুপুরে বিকাশকর্মীকে পি‌টি‌য়ে ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপু‌রের শিবচ‌রে মাহাবুবুর রহমান (২৭) না‌মে এক বিকাশ কর্মী‌র পথ‌রোধ ক‌রে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে ছিনতাইকারীরা। এ সময় তাকে পি‌টি‌য়ে জখম ক‌রে ফে‌লে রে‌খে যায় চক্রটি।

রবিবার দুপু‌র দেড়টার দিকে উপ‌জেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে এ ঘটনা ঘ‌টে। পরে তাকে উদ্ধার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত মাহাবুবুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারী ছেলে।

আহত বিকাশ কর্মী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, র‌বিবার দুপু‌রে বিকাশকর্মী মাহাবুবুর রহমান শিবচর থে‌কে সিঙ্গাপুর মোড় এলাকায় যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে সিঙ্গাপুর মোড়ের কিছু দূ‌রে জোড়া ব্রিজ এলাকায় এক‌টি ভ‌্যান রাস্তার ম‌ধ্যে এসে আহত বিকাশকর্মীর পথ‌রোধ ক‌রে মাথায় পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে। এ সময় কয়েকজ বিকাশকর্মীর হা‌তে থাকা টাকার ব‌্যাগ কে‌ড়ে নি‌য়ে মোটরসাই‌কেল‌যোগে পা‌লি‌য়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।

বিকাশকর্মী মাহাবুবুর রহমান জানান, দুপুরে আমি সিঙ্গাপুর এলাকায় গেলে কয়েকজন আমার গতি রোধ করে।আমাকে মারধর শুরু করে। তখন আরও দুই তিনজন এসে আমার হাতে থাকা ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। আহত বিকাশকর্মী‌কে  শিবচর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।