৫ বছরের জন্য ব্র্যাক ব্যাংকের এমডির পুনর্নিয়োগ

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)   সেলিম আর এফ হোসেনকে আগামী পাঁচ বছর চার মাসের জন্য পুনরায় নিয়োগ  দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ তাকে এই নিয়োগ  দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। ফলে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।

নতুন এ নিয়োগ গত নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ২০১৫ সালের নভেম্বরে এমডি-সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব নেন। সব মিলিয়ে দুই  মেয়াদে ছয় বছর এমডি ও সিইও পদে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে সেলিম হোসেন আইডিএলসি ফিন্যান্সে এমডির দায়িত্বে ছিলেন। তিনি ২০১০ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার আগে ২৪ বছর এএনজেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন তিনি।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদে পুনরায় নিয়োগ দেওয়ায় ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন সেলিম আর এফ হোসেন। বিজ্ঞপ্তি