বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড ব্যাংক

ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসের আয়োজনে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটির প্রতিষ্ঠাতা ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. আর. এল ভাটিয়ার কাছ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এই সম্মাননা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি