অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনকে (এবিসি) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন। গতকাল সোমবার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবিসির সভাপতি মুনিরা খানের হাতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম, মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী। এবিসির পক্ষে সিনিয়র সহসভাপতি এম খায়রুল আলম, নির্বাহী পরিচালক সঞ্জয় রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মো. আখতারুল আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি