যমুনা ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি পাবনার কাশিনাথপুরের মির্জাবাড়িতে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশুরোগ, ডায়াবেটিস, সাধারণ চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। এছাড়া যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্স ভবনও উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।