চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইম্পেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করা হয়। এতে ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ডধারীরা লাউঞ্জে আতিথ্য নিতে পারবেন।
ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ইম্পেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী; উইং কমান্ডার এম ফারহাদ হোসেন খান, পরিচালক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি