নরসিংদীতে চালক হত্যায় গ্রেপ্তার ৫ অটোরিকশা উদ্ধার

নরসিংদীর মাধবদীতে যাত্রীবেশে চালক অন্তর মিয়াকে (১৩) হত্যা করে অটোরিকশা ছিনতাই করার ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাতে জেলার শিবপুর উপজেলা ও নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত রড, গামছা ও ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা হলোÑ আল আমিন (৩৬), বকুল মিয়া (৪৫), অহিদুল ইসলাম মাতাব্বর, ছগির (৩১) ও সাজ্জাদ (৩২)।

গতকাল সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।