ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) তিনটি উপশাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের ফটিকছড়ির আজাদী বাজার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলো উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, মো. মাসুদুর রহমান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি