চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের (আইএফএসটি) করণীয় ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় কর্মশালা গতকাল বিসিএসআইআরের আইএফএসটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (প্রশাসন ও উন্নয়ন), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ) ও পরিষদ সচিব শাহ্ আবদুল তারিক। কর্মশালায় সভাপতিত্ব করেন আইএফএসটির পরিচালক ড. মো. আবদুস সাত্তার মিঞা। বিজ্ঞপ্তি