মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) এ সপ্তাহে জাতকের জমি-সংক্রান্ত সরকারি দপ্তরের নোটিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠিত আইনজ্ঞ দ্বারা বিষয়টির সুরাহা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) জাতকের মানসিক রোগ, জিনের আসর মনে করে ভুল করবেন না। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মিথুন (২১ মে-২০ জুন) জাতক পুরুষ-নারী শনি গ্রহের ফেরে অলৌকিক নূপুর বা দীর্ঘশ্বাস শোনার সম্ভাবনা রয়েছে। অযথা বিভ্রান্ত না হয়ে আরূঢ় পদ সাধনা করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) জন্মকুণ্ডলীর গণনার ফলে দেখা যায় যে জাতক সম্পত্তির কারণে নিজ সন্তান দ্বারা নিগৃহীত হবেন। তবে কন্যা আপনার সাহায্যে এগিয়ে আসবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) অক্ষাংশে রাহু গ্রহের অবস্থানের ফলে জাতক এ সপ্তাহে শারীরিক অসুস্থতার শিকার হবেন। অন্ত্রের রোগাক্রান্ত হতে পারেন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) রবির অষ্টমীতে অবস্থান করায় প্রতারক দ্বারা প্রতারিত হতে পারেন। বিত্তশালী ব্যক্তির পরামর্শে ব্যবসায় টাকা লগ্নি করবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) জাতকের এ সপ্তাহে দূরপাল্লার যাত্রায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তবে অর্থোপার্জনে রবির সাহায্য পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে আপনার ভুলে গবাদিপশু নিধনের অপবাদে জড়িয়ে পড়বেন। জন্তু-জানোয়ার থেকে সাবধানে হোন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জাতকের বিদেশ ভ্রমণে বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখীন হবেন। সতর্কতার সঙ্গে ব্যাগ গোছাবেন, ভ্রমণ দলিল খোয়া যেতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতক ও জাতিকার শনি গ্রহের প্রভাবে প্রতিবেশীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে মনোমালিন্যের যোগ রয়েছে। বিরোধ মিটালে ভালো।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতক ও জাতিকার রাহু গ্রহের প্রভাবের ফলে আধিভৌতিক বিগ্রহের সম্মুখীন হবেন। রাতের আঁধার এড়িয়ে চলাই ভালো।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জাতকের এ সপ্তাহটা কল্লোলিনী তরঙ্গের ন্যায় পরোপকারে পার হবে। তবে অপরিচিতার প্রলোভনের শিকার হতে পারেন।