প্রতিযোগিতামূলক ক্রিকেটে জয়াসুরিয়া-মুরালিধরনের ছেলে

শিগগিরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে শ্রীলঙ্কার দুই ক্রিকেট কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া ও মুত্তিয়া মুরালিধরনের ছেলেকে। শ্রীলঙ্কা ক্রিকেট আয়োজিত অনুর্ধ্ব-১৫ আন্তজেলা যুব ক্রিকেট টুর্নামেন্টে খেলবে এই দুই সাবেক ক্রিকেটারের সন্তান।

মাস্টার-ব্লাস্টার জয়াসুরিয়ার ছেলে রানুকা জয়াসুরিয়া প্রতিনিধিত্ব করবে কলম্বো উত্তর জোন-৩ এর। অন্যদিকে বিশ্ব রেকর্ডধারী স্পিন জাদুকর মুরালির সন্তান নরেন মুরালিধরন খেলবে কলম্বো উত্তর-১ এর হয়ে।

শ্রীলঙ্কার এই জনপ্রিয় টুর্নামেন্টে আয়োজিত হবে ২৫টি জেলায়। ক্রিকেটের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে এবং প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট আয়োজিত হয়।

এই আসরের সবচেয়ে বেশি অংশগ্রহণকারী পশ্চিম প্রদেশটি তিনটি জেলায় বিভক্ত। কলম্বো জেলাকে কলম্বো উত্তর ও কলম্বো দক্ষিণ নামে ভাগ করা হয়েছে। যেখানে প্রতিটিতে থাকছে ছয়টি করে দল।  

তবে গাম্পাহা জেলাকে পৃথক করা হয়েছে ১, ২ ও ৩ জোনে। যেখানে কালুতারা জেলাতেও তিনটি জোনে নির্ধারিত সংখ্যক দল রয়েছে।

রানুক জয়াসুরিয়ার দল নেগোমগো রোদেয়ের গুদিগামুয়া মাঠে মুখোমুখি হবে গাম্পাহা জোন-২ এর। অন্যদিকে এর কয়েকদিন পর মাঠে নামবে নরেন মুরালিধরনের দল খেলবে।