কক্সবাজারের রামুতে ‘অপহরণ হওয়া’ সেই চার স্কুলছাত্রের মধ্যে মোহাম্মদ কায়সার নামে একজনকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তাদের অপহরণকারী দলের দুজনকেও আটক করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি।
তিনি জানান, শালবন পাহাড় থেকে কায়সারকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী দলের দুজনকেও আটক করেছে র্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে অপহরণের অভিযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে শুক্রবার ভোরে তিন রোহিঙ্গাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
বুধবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান নিখোঁজের অভিযোগ করেন স্বজনরা।