কাজী মোস্তাক আহম্মেদ হোসেন দিপুকে আহ্বায়ক এবং তুহিনুর রহমান তুহিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় সভপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে জিয়া উদ্দিন আহম্মেদ কবির, মাসুদ পারভেজ, অ্যাডভোকেট সুজা উদ্দিন বুলবুলসহ ২০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে পরবর্তী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।