পারিবারিক অশান্তি দেখা দিতে পারে সিংহের, ফটকা ব্যবসায় অর্থহানি মীনের

মেষ : এ-সপ্তাহে জাতকের মহর্ষিপরাশরের অষ্টোত্তরী দশা গণনায় দেখা যায় যে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন।

বৃষ : বৃষ নারী-পুরুষ, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। পথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হোন।

মিথুন : জাতকের এ-সপ্তাহটা মহর্ষি জৈমিনি কর্তৃক অনুমোদিত বিংশোত্তরী দশাবিধির ফলে শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মাদককে না বলুন।

কর্কট : জাতকের অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে এ-সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত দেশের সেবায় নিযুক্ত হবেন।

সিংহ : জাতক এ-সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে প্রভূত অর্থহানি হতে পারে। ফলে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।

কন্যা : জাতক এ-সপ্তাহে খলগ্রহের দীপ্ত্যংশের ফলে, পিতার পুনর্বিবাহের যোগ রয়েছে। বর্তমান মাতার মানসিক প্রবণতা এর কারণ হতে পারে।

তুলা : ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, জাতক ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। কন্যার ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে সপ্তমপতি লগেড়বর নবমস্থানে অবস্থান করায় জাতক নিকট কোনো নারী অত্মীয়ার দ্বারা প্রতারিত হতে পারেন।

ধনু : এ-সপ্তাহটা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির ফলে কোনো বন্ধুর ব্যবহারে মানসিক চাপে পড়তে পারেন।

মকর : সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হওয়ায় পরস্ত্রী বা পর-পুরুষের সঙ্গে বিবাহপূর্ব দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করুন।

কুম্ভ : μূর গ্রহের লগেড়বর নবমে অবস্থানের ফলে দুষ্ট বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে, সামাজিকরূপে হেয় প্রতিপনড়ব হবেন। সাবধানের মার নেই।

মীন : জাতকের এ-সপ্তাহটা নক্ষত্র জ্যেষ্ঠায় অবস্থানের ফলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কোনো ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।