স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিনব্যাপী ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২১’ আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. তৌহিদুল আলম খান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এম লতিফ হাসান এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান ও যুগ্ম পরিচালক মো. লুৎফুল হায়দার পাশা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো. আলী রেজা। বিজ্ঞপ্তি