আগুনে পুড়ে গাজীপুরের কালিয়াকৈরে স্পিনিং মিলের কর্মকর্তা এবং কুমিল্লার মুরাদনগরে এক স্কুলছাত্র মারা গেছেন।
গতকাল রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালিয়াকৈরের স্পিনিং মিলের কর্মকর্তা মোতালেব ব্যাপারী (৪০)। তিনি মুন্সীগঞ্জের লৌহজং থানার যশোরদিয়া গ্রামের ওহাব বেপারীর ছেলে। মোতালেব সফিপুর পূর্বপাড়া এলাকায় মালেক ¯িপনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ওই প্রতিষ্ঠানের তুলার গোডাউনে আগুন লাগে। এ সময় মোতালেবসহ শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। একপর্যায়ে মোতালেব আগুনের মধ্যে পড়ে গেলে মারাত্মকভাবে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
অপরদিকে, কুমিল্লার মুরাদনগরে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে। মুজাহিদ উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাত ১২টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিমপাড়া বড় বাড়িতে ওই অগ্নিকা-ের ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনার আগের দিন মুজাহিদকে বাড়িতে রেখে তার মা রফিয়া বেগম বাবার বাড়িতে যান। কিন্তু মধ্যরাতে তাদের ঘরে আগুন জ¦লতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করেছি।