ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক গৃহকর্মীর মৃত্যু

ফেনীতে ট্রেনে কাটা পড়ে যোগিনী সরকার (৪৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে শহরের সহদেবপুর রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ওই গৃহকর্মীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

নিহত যোগিনী সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা। তিনি ফেনী পৌরসভার উত্তর সহদেপুরে ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামরা দায়ের করা হয়েছে।