ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা সমিতির ১৮তম কার্যনির্বাহী পরিষদ আইসিবির প্রধান কার্যালয়ে সম্প্রতি শপথ গ্রহণ করে। আইসিবির কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে মো. শরিকুল আনাম, সহসভাপতি পদে তোরাব আহম্মদ খান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম খান, সহকারী সাধারণ সম্পাদক পদে মো. মহিউদ্দীন, কোষাধ্যক্ষ পদে মো. সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক পদে এসএম সাইকুল আলম, প্রকাশনা সম্পাদক পদে সুজন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পদে রাজন মিয়া, নাট্য সম্পাদক পদে মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আতিয়ার হোসেন ফাহাদ, আপ্যায়ন সম্পাদক পদে খালেদ মোর্শেদ মিয়া, নির্বাহী সদস্য পদে মো. সামছুল আলম আকন্দ, ফকরুদ্দিন হাওলাদার, মো. মাসুম বিল্লাহ দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি