চতুর্থবারের মতো শুরু হচ্ছে সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফ্রেশলুক’। সাধারণত এ ধরনের প্রতিযোগিতায় শুধু মডেল নির্বাচন করা হলেও এটি একটু আলাদা। এখানে সেরা মডেলের সঙ্গে সেরা অভিনয়শিল্পীও খোঁজা হয়। দুজন ছেলে ও দুজন মেয়ে সেরার মুকুট অর্জন করেন। এর আগে এই প্রতিযোগিতা থেকে বের হয়ে অনেকে শোবিজে সুনামের সঙ্গে কাজ করছেন। এবারের আয়োজন করছেন লারিজ লাইফস্টাইল। সারা দেশ থেকে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছেলেমেয়ে খুঁজে বের করাই হচ্ছে এই আয়োজনের মূল লক্ষ্য। চতুর্থ সিজন নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী এর আয়োজক মো. রুবেল চৌধুরী ও ফরহাদ হোসাইন রিজভী। তারা বলেন, ‘সাধারণত বিউটি কনটেস্টে প্রতিযোগীরা কয়েকজন রিচারকের সম্মুখীন হন। কিন্তু আমরা একেবারেই আলাদাভাবে সাজিয়েছি আয়োজনটি। মূল বিচারকের পাশাপাশি শোবিজের জনপ্রিয় কিছু মুখ থাকবেন জুরিবোর্ডে। সবার সম্মিলিত বিচারে যারা সেরা হবে তারাই পরবে বিজয়ের মুকুট। আমরা চাই দেশে কিছু ভালো মানের মডেল ও শিল্পী উপহার দিতে। যাতে তারা দর্শককে নতুন কিছু দিতে পারে। সে জন্য আমাদের জায়গা থেকে যথাসম্ভব সাপোর্ট থাকবে। এই পুরো আয়োজনের সহযোগীতায় থাকবেন কবিতা'স মেকআপ স্টুডিও ও স্কীন কেয়ার স্পা বাই সালমা সারওয়ার কবিতা আর তেজারত বাই মোঃ আব্দুল্লাহ্-আল-হারুন, ও ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন ট্রিও ভিজুয়ালস্ বাই মুস্তফা তারিক হাদি।’
প্রতিযোগিতায় নাম লেখাতে রেজিস্ট্রেশন করতে হবে। ফরম পাওয়া যাচ্ছে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের সবগুলো আউটলেটে। এই রেজিস্ট্রেশন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন LaRiz LifeStyle -এর ফেইসবুক পেজে।