দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারিত্ব ও ‘আগ্রাসন’ ঠেকাতে এশিয়ার মিত্রদের সঙ্গে জোট গড়বে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সম্প্রতি এক বক্তব্যে এই ইঙ্গিত দিয়েছেন।
এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে ইন্দোনেশিয়ায় আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী জাকার্তায় দেওয়া এক বক্তব্যে দক্ষিণ চীন সাগরসহ পুরো ইন্দো-প্রশান্ত অঞ্চলকে ‘সবচেয়ে অগ্রসরমান অঞ্চল’ উল্লেখ করে ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র, তাদের মিত্ররা ও দক্ষিণ চীন সাগরের কয়েকজন দাবিদার এই অঞ্চলে যে কোনো আগ্রাসন ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইন্দো-প্রশান্ত অঞ্চলে আইনের শাসন বজায় রাখা ও এই এলাকায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করতে গত কয়েক দশকের যে অর্জন, তা ধরে রাখতে যুক্তরাষ্ট্র তার সব এশীয় মিত্র ও অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করবে।’