কার্নিভাল চেস ফেস্টিভাল

দেশের তরুণ প্রজন্মের দাবা খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে ছুটির দিনে ডটলাইনস গ্রুপের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘কার্নিভাল চেস ফেস্টিভাল’। শুক্রবার মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট প্লে-গ্রাউন্ডে দাবা উৎসবে যোগ দেন শতাধিক স্কুল শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনে দেশের শীর্ষ তিন জিএম রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজিবের সঙ্গে খেলার সুযোগ পান শিক্ষার্থীরা। পাশাপাশি ছিল দাবা বিষয়ক কুইজ, পাজল সমাধান, দলগত দাবা খেলা (অংশগ্রহণকারী ও তার অভিভাবক)। কার্নিভাল চেসের প্রধান সমন্বয়ক খন্দকার কায়েস হাসান বলেন, দাবায় বাংলাদেশে নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না, ২০০৮ সালের পর নতুন কোনো  গ্র্যান্ডমাস্টারও তৈরি হয়নি। তৃণমূল পর্যায় থেকে দাবা খেলোয়াড় তৈরি করতে কার্নিভাল চেস স্কুল লেভেল, বিভাগীয় লেভেল, জাতীয় লেভেল ও আন্তর্জাতিক লেভেলে দাবা প্রতিযোগিতার আয়োজন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।