ক্রিস্তিয়ান এরিকসেনের সঙ্গে চুক্তি বাতিলের প্রস্তুতি নিচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান।
ডেনমার্ক তারকা এরিকসেন জুনে ২০২০ ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
তবে সম্প্রতি জানা যায়, নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেছেন এরিকসেন। ডেনমার্কে তার পুরোনো ক্লাবের অনুশীলন সুবিধা কাজে লাগান তিনি।
অবশ্য এরিকসেন তার পেশাদার ক্যারিয়ার পুনরায় শুরু করতে যাচ্ছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এরিকসেন যদি ফুটবল শুরু করতে চানও, সেটা ইতালিতে সম্ভব হবে না। হার্টের সমস্যার কারণে তার শরীরে বসানো হয়েছে আইসিডি, যা এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। ইন্তার তাই আগেই জানিয়েছিল এরিকসেনকে ছেড়ে দিতে রাজি তারা।
২০২০ সালের জানুয়ারিতে সাড়ে চার বছরের চুক্তিতে টটেনহ্যাম থেকে ইন্তারে যোগ দিয়েছিলেন এরিকসেন।