মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) ভৃগুগ্রহ জন্মলগেড়ব অবস্থানের ফলে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যবসা ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) শনির দৃষ্টি জাতকের রাশিতে তাই কামদেব আপনাকে বিব্রত করবে। অর্থের প্রলোভনে সুরুকের সহায়তা নিতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন) পুরুষ-নারী নির্বিশেষে মানসিক চাপে জর্জরিত হবেন। কাছের কোনো বন্ধুর সঙ্গে মনের যাতনা প্রকাশ করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) জাতক কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থ লগিড়ব করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) মঙ্গলের প্রভাবে জাতক নরনারী নির্বিশেষে এ সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ঋণের অর্থ ফেরত পেতে পারেন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) নরনারী নির্বিশেষে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। অযথা বদনামের ভাগী হতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) জাতকের ফটকা ব্যবসায়ে সুফলতা আসতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগড়বানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। দূরের যাত্রা পরিহার করুন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জাতকের এ সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে, সারমেয় হতে সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতক ও জাতিকার কেতুগ্রহের দশমাদশায় অবস্থানের ফলে সুনাম বয়ে আনবে। সংস্কৃতিসেবীরা বেশি সুনাম পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতক ও জাতিকার রাহু ও শনি গ্রহের ফেরে আর্থিক কষ্ট হবে। স্ত্রীর ভাগ্যে লুকানো কোনো অর্থ খুঁজে পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জাতকের প্রবাসী কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়ারা সাবধান, ফুসলিয়ে সর্বনাশ করতে পারে।