মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

মার্কেন্টাইল ব্যাংককে ‘অ্যামচেম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অ্যামচেমের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় বাংলাদেশে নিয্ক্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার উপস্থিত ছিলেন।