বরিশালের গৌরনদী উপজেলায় বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে মা ছালেহা বেগম কলির বিরুদ্ধে।
গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি ও তার সাড়ে তিন মাস বয়সী ছেলে জুবায়ের তালুকদারকে শনিবার রাত সাড়ে ১১টার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে গোয়াল ঘরের পাশে বালতির পানিতে সন্তানকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে পান। এ সময় পরিবারের সদস্যদের দেখে ছালেহা দৌড়ে পালিয়ে যান। পরে মৃত অবস্থায় জুবায়েরকে বালতি থেকে তোলা হয়।
সাগির হোসেন জানান, তৃতীয় সন্তানের (জুবায়ের) জন্মের পর থেকেই তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।