অনিবাসীদের সংবর্ধনা এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের

বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে ৫৭ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দিয়েছে সরকার। এনআরবি সিআইপি অ্যাসোসিয়শন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নবনির্বাচিত এই সিআইপিদের সংবর্ধনা ও ক্রেস্ট দিয়েছে। এনআরবি সিআইপি অ্যাসোসিয়শনের  প্রেসিডেন্ট ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  মো. এনামুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি