ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজটি খেলা হবে না দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়ার। নিতম্বের চোটে রবিবার শুরু হতে যাওয়া সিরিজ থেকে ছিটকে গেছেন এই ২৮ বছর বয়সী ডানহাতি পেসার।
টেস্টের দল ঘোষণার সময় ভাবা হয়েছিল, টেস্ট সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাবেন নরকিয়া। সেই কারণেই তাকে টিমে রাখা হয়েছিল। কিন্তু তা সম্ভব নয় দেখে সিরিজ থেকে বাদ দেওয়া হল।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, চোট পাওয়া নরকিয়ার জায়গায় কাউকে ডাকবে না তারা।
ভারতের বিপক্ষে টেস্টে পেস আক্রমণে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির সঙ্গে দেখা যেতে পারে অলিভিয়েরকে। শুরুতে ঘোষিত ২১ সদস্যের দলে পেসার আছেন আরো চারজন।
ভারতে বিরুদ্ধে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।