বুয়েট এবং বিএসআরএম বহুদিন ধরে উন্নত ও বৈদেশিক মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ওপর গবেষণা করছে। এ জাতীয় গবেষণার সুবিধার্থে সম্প্রতি বুয়েটকে একটি রিলাক্সেশন টেস্টিং মেশিন (আরটিএম) দিয়েছে বিএসআরএম ওয়্যার্স। বুয়েট কার্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মেশিনটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ও প্রধান অধ্যাপক ড. আবু সিদ্দিক, অধ্যাপক ড. কে. এম. আমানত, অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ প্রমুখ। বিএসআরএমের পক্ষে উপস্থিত ছিলেন সিওও (ওয়্যার্স) গৌতম বন্দ্যোপাধ্যায়, সিওও (স্টিলস) হাসান জাফর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি