মুন্সীগঞ্জের গজারিয়ায় যমুনা ব্যাংকের ১৫৩তম শাখা হিসেবে জামালদী শাখা উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা, মো. ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।