ডেস্কটপ ব্রাউজার বানাচ্ছে ডাকডাকগো

গোপনীয়তাকেন্দ্রিক সার্চ ইঞ্জিন তৈরির জন্য আলাদা পরিচিতি আছে ডাকডাকগো’র। সম্প্রতি ওই একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডাকডাকগোর দাবি অনুসারে, ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং অভিজ্ঞতা হবে নজরদারির ঝুঁকিমুক্ত। এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। ব্রাইজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন তিনি।

ব্লগ পো ওয়েইনবার্গস্টে লিখেছেন, ‘অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআই-কে কেন্দ্রে রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তৈরি করছি আমরা। ব্যবহারকারীর গোপনতা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে ‘কঠোর নিরাপত্তা’ ডিফল্ট ফিচার হিসেবে থাকবে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ; কোনো লুকানো সিকিউরিটি সেটিং খুঁজে চালু বা বন্ধ করে রাখতে হবে না ব্যবহারকারীকে। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার (ঋরৎব)’ বাটন, যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজার হিস্ট্রি, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা। তিনি আরও জানিয়েছেন, ‘অপারেটিং সিস্টেমের ‘রেন্ডারিং ইঞ্জিন’ নির্ভর হওয়ায় ডেস্কটপ অ্যাপটির ইন্টারফেস আরও ব্যবহারবান্ধব হবে। অন্যদিকে, বহুল ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারের চেয়ে ডাকডাকগো’র ডেস্কটপ ব্রাউজার দ্রুতগতির হবে।

আপাতত, ম্যাকওএসে ‘ক্লোজড বেটা’ হিসেবে কার্যক্ষমতা যাচাই চলছে ডাকডাকগো ব্রাউজারের ডেস্কটপ সংস্করণটির। ডেস্কটপ অ্যাপটি উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যও প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিত মিলছে ওয়েইনবার্গের টুইট থেকে। তবে, ডেস্কটপ সংস্করণটি কবে নাগাদ বড় পরিসরে বাজারে আসবে, সে বিষয়ে কিছু এখনো জানাননি ডাকডাকগো কর্তৃপক্ষ।

নভেম্বর মাসেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন বিল্ট-ইন টুল এনেছে ডাকডাকগো। অন্যান্য অ্যাপ যেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ওপর নজর রাখতে না পারে, সেটি নিশ্চিত করার কথা রয়েছে ওই টুলটির। জুলাই মাসে নতুন ‘ইমেইল প্রোটেকশন’ সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রাপ্ত ইমেইলের সঙ্গে কোনো ট্র্যাকার জুড়ে দেওয়া থাকলে সেটি বিচ্ছিন্ন করে দেবে ওই সেবা।