ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এন ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের লেনদেন গতকাল শুরু হয়েছে। এই বন্ডের জন্য ডিএসই ট্রেডিং কোড ‘SJIBLPBOND। লেনদেন শুরুর আগে শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং ডিএসইর মধ্যে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ সংক্রান্ত চুক্তি হয়। ডিএসইর প্রধান অপারেশন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদারের উপস্থিতিতে ব্যাংকের ইভিপি মো. আবুল বাশার এবং ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. আব্দুল লতিফ চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি