দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন। গত সোমবার রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন চেয়ারম্যান নির্বাচিত হন সেলিম।
২০২২-২৩ মেয়াদে এবিবির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এছাড়া সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ। ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ।