রাশিয়ায় সবচেয়ে পুরনো এবং সুপরিচিত মানবাধিকার গোষ্ঠী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার আদালত এ রায় দেয় বলে জানিয়েছে বিবিসি।
সোভিয়েত যুগে লাখো নিরীহ মানুষ নিপীড়িত, বন্দি কিংবা মৃত্যুদণ্ডে প্রাণপাত করেছে, তাদের নিয়ে কাজ করে এ গোষ্ঠী।
রাশিয়ায় মানবাধিকারকর্মী, স্বাধীন গণমাধ্যম এবং বিরোধী দলের সমর্থকদের ওপর ধারাবাহিক দমনপীড়নের সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই রায়কে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা জানিয়েছে। রায়ের বিরুদ্ধে রাশিয়া এবং ইউরোপীয় মানবাধিকার আদালতে আবেদন করার কথা জানিয়েছে।