পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস ও আমরা নেটওয়ার্ক লিমিটেডের ঘোষিত লভ্যাংশে পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিবর্তিত লভ্যাংশে শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ অক্টোবর আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ২০২০-২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। একই দিন আমরা টেকনোলজিসের পর্ষদও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু গত ২৮ ডিসেম্বর কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাব করা হয়, যাতে কোম্পানি দুটির শেয়ারহোল্ডাররা অনুমোদন দেন।