অষ্টমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেল ওয়ালটন। অর্জন করল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’। টপ ব্র্যান্ড ক্যাটাগরিতে আরেকটি পুরস্কার পেয়েছে এই দেশি ইলেকট্রনিক্স জায়ান্ট।
গত বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার দুটি তুলে দেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধূরী ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিএমও মো. ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, ডেপুটি সিবিও তোফায়েল আহমেদ, ওয়ালটনের ইডি মো. রাকিব উদ্দিন, ডিইডি দিদারুল আলম খান, এওডি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ওয়ালটনের সিএমও মো. ফিরোজ আলম জানান, অষ্টমবার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া বিশাল অর্জন। এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
সিবিও আনিসুর রহমান মল্লিক বলেন, ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথকেয়ার, এন্টি ফাংগাল ডোর গ্যাসকেটসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক মানের ওয়ালটন ফ্রিজ এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বিজ্ঞপ্তি