মার্কেন্টাইল ব্যাংকের আরও ৩৫ এজেন্ট ব্যাংকিং আউটলেট

দেশের বিভিন্ন স্থানে নতুন ৩৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। এতে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি-সিএসবিও আদিল রায়হান। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা হলো ১৬২। বিজ্ঞপ্তি