চমৎকার ব্যাটারি ও চার্জিং প্রযুক্তিসম্পন্ন দুটি স্মার্টফোন এনেছে ভিভো। এতে থাকছে অসাধারণ চার্জিং প্রযুক্তি। যাদের প্রতিদিন চার্জ দেওয়ারও সময় থকে নাÑ তারা বিকল্প উপায় হিসেবে পাওয়ার ব্যাংকে চার্জ দেন। আর জন্য পাওয়ার ব্যাংক কিনতে ন্যূনতম দুই-তিন হাজার টাকা ব্যয় হয়। কিন্তু যারা ফোনের বাইরে আর পাওয়ার ব্যাংক কিনতে চান না, তাদের জন্য বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর এই স্মার্টফোন।
ভিভোর ওয়াই সিরিজের দুই স্মার্টফোনে পাওয়ার ব্যাংকের মতো চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোন দুটি হলোÑ ভিভো ওয়াই২১ এবং ওয়াই১৫এস। এর মধ্যে ওয়াই ১৫এস স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং ক্যাবল যুক্ত করে পাওয়ার ব্যাংক ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই না, এই কেব্ল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ হবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।
ভিভো ওয়াই২১ দেশের বাজারে আসে আরও কয়েক মাস আগেই। গত সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এটিতে রয়েছে ভিভো এনার্জি গার্ডিয়ান (ভি-ই-জি) প্রযুক্তি। এটি এমন একটি অ্যালগরিদম, যা স্মার্টফোন চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়। মাল্টি টারবো ফিচারের কারণে এতে টানা ১০ ঘণ্টা গেম খেলা যাবে। আর ভিডিও দেখা যাবে টানা সাড়ে ১৫ ঘণ্টা।
অন্যদিকে, ভিভো ওয়াই১৫এস স্মার্টফোনটির ব্যাটারিটি ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার। একবারের ১০০% চার্জ দিয়ে স্মার্টফোনটি প্রায় দেড় দিন ব্যবহার করা সম্ভব হবে। টানা ১৮ ঘণ্টা অনলাইন স্ট্রিমিং করা যাবে এবং অনলাইন গেমিং করা যাবে টানা ৭ ঘণ্টারও ওপরে।