আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেছে সোনালী ব্যাংক। রাজধানীর হোটেল লা ম্যারিডিয়ানে গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড (প্রথম) পুরস্কার গ্রহণ করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। এসময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন