‘করপোরেট গভর্নেন্সের’ জন্য লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি কাজী মিজানুর রহমান।