মেষ : কেতুগ্রহের ফেরে জন্মলগ্নেব রবির প্রভাবে জাতক কর্মক্ষেত্রে যোগদানের জন্য দূরের যাত্রায় যেতে পারেন। যাত্রা শুভ।
বৃষ : পৃষ্ঠোদয় রাশির কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্ত্রীর গচ্ছিত অর্থ ব্যবসায়ে খাটানোর অনুমতি পাবেন।
মিথুন : শীর্ষোদয় রাশির শুষ্ক দশাকালে জাতক-জাতিকার শারীরিক উনড়বতির যোগ রয়েছে। পুরনো রোগ দূর হবে।
কর্কট : জন্মতিথির দ্বিতীয়াতে অবস্থানের ফলে জাতক শত্রুনিধনে সফল হবেন। কোনো রাজকর্মচারীর সহায়তায় দলগত বিরোধের অবসান হবে।
সিংহ : এ সপ্তাহে কোনো দুর্যোগ জয় করবেন বলে প্রতীয়মান হয়। জাতক পুরনো কোনো অর্থলগ্নির সুফল পাবেন।
কন্যা : উত্তরফাল্গুনী নক্ষত্রের জন্মলগেড়বর প্রভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশী ডাক্তারের কারণে অর্থ বিয়োগ হতে পারে।
তুলা : চিত্রা নক্ষত্রের প্রভাবে আসন্ন সপ্তাহে বিচিত্র কর্মে জড়িয়ে পড়বেন। ত্রিভুজ প্রেমের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : রবির অষ্টবর্গে রেখাপাতের ফলে পরস্ত্রীতে আকৃষ্ট হতে পারেন। ছলনায় সাড়া দেবেন না।
ধনু : বিংশোত্তরী মহাদশার ফলে বিধর্মীর সঙ্গে শারীরিক মিলনে জড়িয়ে পড়তে পারেন। এ সম্পর্ক বিপদ বয়ে আনবে।
মকর : ত্রিকোণে মিত্রক্ষেত্রের অবস্থানের ফলে পুরনো কোনো ভুলের মাশুল দিতে হতে পারে। অতীতের কোনো কর্জ শিরঃপীড়া হবে।
কুম্ভ : জন্মকুণ্ডলীতে শনির মহাদশার ফলে পরকীয়ায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যতই প্রলোভন আসুক কোনো প্রকার দৈহিক মিলনে জড়াবেন না।
মীন : বৃহস্পতি দুঃস্থানস্থ হওয়ায় অলৌকিক কিছু ঘটতে পারে। কোনো মৃত আত্মীয়ার স্মৃতি ও সন্তান বিব্রত করতে পারে।