করোনা মোকাবিলায় বাসায় রাখুন চিকিৎসার এই সরঞ্জামগুলো

আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার নতুন আতঙ্কের নাম ওমিক্রন। বিভিন্ন দেশে দৈনিক সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে। এই পরিস্থিতিতে নিজেকে এবং পরিবারের বাকি সদস্যের প্রতি অধিক সচেতনতা প্রয়োজন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রাথমিক চিকিৎসার এই সরঞ্জামগুলো সংগ্রহে রাখাটা জরুরি।

পালস্ অক্সিমিটার: করোনা আক্রান্ত হলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকের কথা অনুযায়ী কারও অক্সিজেনের মাত্রা ৯৭ এর নীচে নেমে গেলে তা ঝুঁকিপূর্ণ। তাই এই সময়ে অক্সিজেনের মাত্রা বার বার নিরীক্ষণ করতে পালস্ অক্সিমিটার প্রয়োজন।

আইআর থার্মোমিটার: কোনোরকম শারীরিক সংস্পর্শ ছাড়াই দূর থেকে আইআর থার্মোমিটার শরীরের উষ্ণতা পরিমাপে সক্ষম।

গ্লুকোমিটার: যারা ডায়াবেটিসে আক্রান্ত এই পরিস্থিতিতে বার বার বাইরে গিয়ে রক্তে শর্করা মাত্রা মাপা বেশ ঝুঁকিপূর্ণ। গ্লুকোমিটার কেনা থাকলে বাড়িতেই মেপে নিতে পারবেন রক্তে শর্করার মাত্রা।

ইউভি স্টেরিলাইজার: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতিগুলো জীবাণু মুক্ত রাখে ইউভি স্টেরিলাইজার কাজে দিতে পারে।

পোর্টেবল অক্সিজেন ক্যানিস্টার: করোনা সংক্রামিত ব্যাক্তির শ্বাসকষ্টের সমস্যা প্রাথমিক ভাবে শুশ্রূষার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

ফিটনেস ব্যান্ড: ফিটনেস ব্যান্ডের মাধ্যমে আপনি আপনার রক্তে অক্সিজেনের মাত্রা, হৃদস্পন্দন, রক্তচাপ ইত্যাদি নজরে রাখতে পারবেন।