সিঙ্গারের নিউ ইয়ার কার্নিভাল ক্যাম্পেইন

আকর্ষণীয় অফার ও ছাড়ের সঙ্গে ‘নিউ ইয়ার কার্নিভাল’ ক্যাম্পেইন নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ। এ ক্যাম্পেইনের অধীনে রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এসি, কম্পিউটার এবং মাইক্রোওয়েভ ওভেন কেনার পর এসএমএসের মাধ্যমে শতভাগ ছাড় পেতে পারেন ক্রেতারা।

নিউ ইয়ার ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য ঘরে আনার সুযোগ দিচ্ছে সিঙ্গার। এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ১৫ হাজার, টিভিতে ৬ হাজার, ওয়াশিং মেশিনে ৩ হাজার, সেলাই মেশিনে ১ হাজার ৫০০ এবং মাইক্রোওয়েভ ওভেনে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা একটি কিচেন অ্যাপ্লায়েন্স কুপন পাবেন। যা কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ব্যবহার করে পাবেন ৭ দশমিক ৫ শতাংশ ছাড়। বিজ্ঞপ্তি