ভারতে সাজা খেটে ফিরল ২১ বাংলাদেশি

অবৈধপথে ভারত গিয়ে পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে পাঁচ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষ। গতকাল শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তারা ভারতে পাঁচ বছর সাজাভোগ করেছে বলে ভুক্তভোগীরা জানায়।

ফেরত আসাদের মধ্যে ১০ নারী, ৬ পুরুষ ও ৫ শিশু রয়েছে। তাদের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে। এরা বাগেরহাট, খুলনা, বরগুনা, নড়াইল, মুন্সীগঞ্জ, ঢাকা ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, এসব নারী-পুরুষ অবৈধপথে বিভিন্ন সময়ে ভারতে যায়।